রাজনীতি

আদিবাসী বৃদ্ধদের পা ধূঁইয়ে মুছিয়ে দিলেন শুভেন্দু ! নির্বাচনী বৈতরণী পার করতেই কি এই পদক্ষেপ ?

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন । আর নির্বাচনী বৈতরণী পার করতে গিয়ে প্রতি বছরই ভোটের আগে রাজনৈতিক দের নানান কার্যকলাপ সামনে আসে । কিছুটা তেমনি ছবি এবার সামনে এলো রাজ্যের বিরোধী দলনেতার । বীরসা-মুন্ডার জন্ম সার্ধ্বশতবর্ষে আদিবাসী বৃদ্ধদের পা ধুইয়ে, গামছা দিয়ে মুছিয়ে দিতে দেখা গেলো শুভেন্দু অধিকারীকে! তবে অবশ্য এই কর্মে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন বিরোধী দলনেতা ।

শনিবার, বীরসা-মুন্ডার জন্মজয়ন্তীতে সপ্তগ্রামে যান শুভেন্দু অধিকারী , সঙ্গে ছিলেন অর্জুন সিংও । সেখানে বীরসা-মুণ্ডার মূর্তিতে মাল্যদান করার পর শুভেন্দু অধিকারীকে দেখা যায় , আদিবাসী উদ্বেগে শান দিয়ে বৃদ্ধ দের পা ধুইয়ে দিতে । পা ধোয়ানোর পর , গামছা দিয়ে মুছেও দেন তিনি ।

শুভেন্দু এদিন বলেন , “যারা তফসিলি জাতিভুক্ত নয়, তাদের সার্টিফিকেট দিয়ে যারা প্রকৃত এসটি, তাদের অধিকার কাড়া হচ্ছে। জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভরত সরকার। যেখানে সৌর আলো থাকবে, পাকা বাড়ি, শৌচালয় থাকবে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে। সাঁওতালি ভাষায় পড়াশোনার জন্য শিক্ষাকেন্দ্র থাকবে, নলকূপ থাকবে। সেখানে করতে দেননি কেন? পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব। দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান।” তবে শুভেন্দুর এই কীর্তিকে স্রেফ লোক দেখানো বলেই কটাক্ষ করেছে শাসক শিবির ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.