জামাকাপড় থেকে বইখাতা, ইঁদুরের হাত থেকে এদের বাঁচিয়ে রাখা বেশ কষ্টসাধ্য। ঝাঁ চকচকে পরিষ্কার ঘরেও প্রায়ই হানা দেয় ইঁদুর। আর রাতের বেলায় আঁধার নামলে তো কোনো কথাই নেই ঘর যেন তাদের দখলে চলে যায়! সারা রাত ধরে ঘর জুড়ে দাপিয়ে বেড়ায় ইদুরের দল! তাদের বাগে আনতে বেশির ভাগই ব্যাবহার করে থাকেন বিষ, আঠা কিংবা ইঁদুরের কল বা কীটনাশক জনিত স্প্রে। কিন্তু অনেকেই এই বিকল্পগুলি ব্যবহার করতে চান না। তাহলে উপায়? আসলে উপায় লুকিয়ে রয়েছে আমাদের ঘরের মধ্যেই। অথচ এর সম্পর্কে আমরা তেমন ওয়াকিবহাল নই। তাই আজ ইঁদুর তাড়ানোর এমন কিছু ঘরোয়া উপায় জানাবো আপনাদের যার ফলে খুব সহজেই বাড়ি থেকে চিরতরে দূর হবে ইঁদুর। চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায় গুলি,,,
* লবঙ্গের ঝাঁঝালো গন্ধ ইঁদুরের অত্যন্ত অপ্রিয়। একটা নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ জড়িয়ে ঘরের যে সব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেখানে রেখে দিন। ইঁদুর আর ওমুখো হবে না। ইঁদুর বা কোনও পোকা কেউই লাল লঙ্কার ঝাঁজ সহ্য করতে পারে না। নরম কোনও কাপড়ে লাল লঙ্কাগুঁড়ো পুরে দিন। এ বার ঘরের যে সব জায়গা দিয়ে ইঁদুর প্রবেশ করে সেখানে রেখে দিন এই কাপড়। ইঁদুরের প্রবেশ কমবে।
* এতদিন হয়তো এসেনশিয়াল অয়েল রূপচর্চার কাজে ব্যবহার করে এসেছেন। আজ থেকে এটি ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহার করা শুরু করে দিন। কারণ মশলার মতো এই ধরণের তেলেও আছে তীব্র গন্ধ, যা ইঁদুরের সহ্যসীমার বাইরে।
এসেনশিয়াল অয়েলের মধ্যে পিপারমিন্ট তেলের কার্যকারিতা সবচাইতে বেশি।
ছোট ছোট তুলার বল বানিয়ে পিপারমিন্ট তেলে ভিজিয়ে নিন। এবারে এই বলগুলো ইঁদুরের গর্তের কাছে, ঘরের কোণায় রেখে দিন।ব্যস, বাড়ি থেকে চিরতরে ইঁদুর দূর হবে।
* ইঁদুর, পেঁয়াজের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ঘরের প্রতিটি কোণায় পেঁয়াজ কেটে রাখুন এবং দরজা খুলে রাখুন। ঘর থেকে বেরিয়ে যাবে ইঁদুর নিজে থেকেই।
* পেঁয়াজের মতো গোলমরিচের গন্ধও ইঁদুরের জন্য বিষ। এর মারাত্মক ঝাঁঝ একবার ইঁদুরের শ্বাসনালীতে ঢুকলেই ফুসফুস সংকুচিত হয়। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখলে ইঁদুর আপনার ঘরের ধারেকাছেও আসবে না।







