অফবিট

প্রতিদিন পনির খেলে কি কি রোগ থেকে মুক্তি মেলে জানুন

নিরামিষভোজীদের মধ্যে পনির অন্যতম জনপ্রিয় খাবার। পনির নিয়ে রকমারি সুস্বাদু পদ বানানো যায়। কিন্তু আমিষ খাবার যারা পছন্দ করেন তাদেরও মধ্যেও পনিরের প্রেমে হাবুডুবু খেতে দেখা গেছে অনেককে। কিন্তু অনেকেরই প্রশ্ন দুধের এই আইটেমটি নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি কিনা? স্বাস্থ্যের ওপর পনিরের কি প্রভাব পড়ে তাই নিয়েই রইল তথ্য ।

হাড়ের জোর বাড়ায়:-

পনির খাবারটি শরীর ভালো রাখতে পারে। এমনকী হাড়ের জোর বাড়াতেও পারে পনির। এক্ষেত্রে পনিরের মধ্যে ক্যালশিয়াম ও ফসফরাস ভালো পরিমাণে থাকে। তাই হাড়ের সমস্যা সমাধান করতে চাইলে আপনার সঙ্গী হতে পারে পনির।

কোলেস্টরেল কমায় :-

পনির কোলেস্টরেল কমাতে সাহায্য করে। অনেকই ভাবেন পনির চর্বি জাতীয় ফলে পনির খেলে কোলেস্টরেল বেড়ে যায়। এই ধারনা একদম সঠিক না। পরিমান মত পনির খেলে তা আপনার শরীরের খারাপ কোলেস্টরেলকে দূর করে। পনিরে প্রোবাইওটিক ব্যাকটেরিয়া আছে যা দেহে কোলেস্টরেল বাড়তে দেয় না। তবে সব সময় খেয়াল রাখতে হবে পরিমান বা প্রয়োজন অনুযায়ী খাওয়া উচিত পনির।

হার্ট ভালো রাখে:-

পনির খেলে শরীরে রক্ত সঞ্চালন সঠিক ভাবে হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে। ফলে হার্টের সমস্যা কম দেখা যায়। রক্তচাপ নিয়ন্ত্রনে থাকার ফলে হার্ট অ্যাটাক, স্টোক হবার সম্ভাবনা কম থাকে। হৃদরোগের সমস্যা কমে যায়।

ক্লান্তি দূর:-

শরীরে ক্লান্তি দূর করতে কাঁচা পনীর খাওয়া উপকারী হতে পারে। এতে রয়েছে প্রচুর পরিমাণ উপকারী উপাদান, যা শরীরকে পুষ্টি সরবরাহ করে। ক্লান্তিভাব দূর করে। পাশাপাশি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং রক্তের প্লেটেলেট সংখ্যা বৃদ্ধি করে।

গর্ভাবস্থায়:-

গর্ভাবস্থায় প্রচুর পরিমাণ ক্যালশিয়াম আর প্রোটিনের প্রয়োজন হয়। যা ভ্রূণের বিকাশে সাহায্য করে। এছাড়াও মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেতে কিন্তু পনির খাওয়া প্রয়োজন। পনির নানা ভাবে রান্না করে খেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.