বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে । এমনকি হাসিনাকে ফেরত পাঠানোর জন্য , বাংলাদেশের তরফে ভারতকে চিঠি পাঠানো হবে বলেও জল্পনা । তবে তার আগেই , এই ইস্যুতে মুখ খুলল ভারত । ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে , গোটা বিষয়টিই ভারতের নজরে রয়েছে।
হাসিনার রায়ের, ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি , “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ভারতের নজরে রয়েছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। নয়াদিল্লি চায় বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, এবং স্থিতিশীলতা বজায় থাকুক। সেই লক্ষ্যে নয়াদিল্লি সব পক্ষের সঙ্গে সুষ্ঠুভাবে যোগাযোগ রাখবে।”
ভারতের পক্ষ থেকে বিবৃতি প্রকাশে কূটনৈতিক মহলের দাবী , বাংলাদেশের এরূপ সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের বয়ান , নিশ্চিত ভাবে , তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে । ভারতের এরূপ বিবৃতিতে বোঝাই যায় , ভারত কারোর হয়ে পক্ষ নিচ্ছে না । তাই বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ ও পাশাপাশি সব রাজনৈতিক দলের সঙ্গেই সমানভাবে যোগাযোগ রাখবে ভারত ।







