বুধবার রাতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। মৃত্যুর খবর পেয়ে , রাতেই , শুভেন্দু অধিকারী মধ্যমগ্রামে ছুটে গিয়েছিলেন । বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত হয় চন্দ্রনাথের । সেই সময়ও সেখানে ছিলেন শুভেন্দু । সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ ও অন্যান্য নেতারাও । সেখানেই সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবী করে বসেন শুভেন্দু । তাঁর কথায় , তিনি ভবানীপুরে না জিতলে , এভাবে চন্দ্রনাথকে খুন হতে হতো না । তাঁর কথায় , চন্দ্রনাথের মৃত্যু , ‘ব্যক্তিগত ক্ষতি’ ।
ঠান্ডা মাথায় পরিকল্পনা করে , চন্দ্রনাথকে খুন করা হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। বিদায়ী বিরোধী দলনেতা বলেন , “বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে গুলি চালানো হয়েছে। ১০ বছর তিনি এয়ারফোর্সে কাজ করেছেন। এখন আমার মনে হচ্ছে, বাড়ির লোক হয়ত ভাবতেই পারেন, আমা সহায়ক না হতেন, আমি যদি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে ৩৮ বছরের যুবককে এভাবে চলে যেতে হত না। তাঁর অপরাধ ছিল, তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।”
তাঁর আরও দাবি, “গত ৩-৪ দিন ধরে রেইকি করে, যেভাবে পাঁচটি বুলেট তাঁর শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তাঁর বুকের স্কেচ তৈরি করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তাতে নিন্দা আর দুঃখপ্রকাশ করার ভাষা পাচ্ছি না।
উল্লেখ্য , শুভেন্দু জানিয়েছেন , অমিত শাহ থেকে নীতিন নবীন , সকলেই চন্দ্রনাথের পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন । তিনি বলেছেন , “আমার দায়িত্ব, ওঁর কন্যাসন্তান ও স্ত্রীকে দেখা। পরিবারের দাবি, অতি দ্রুত খুনীদের শাস্তির ব্যবস্থা করা, এটাও আমার দায়িত্ব।”







