খেলাধুলা

সন্তানদের আবদারে বাগদান : এবার বিশ্বকাপের পরই বিয়ে করছেন সিআর৭

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজের সম্পর্কের বয়স প্রায় নয় বছর। বহু বছর ধরেই তাঁরা একসঙ্গে থাকলেও, এবার আনুষ্ঠানিকভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জনপ্রিয় জুটি। পর্তুগিজ সুপারস্টার এবার জানিয়ে দিলেন, তাঁর বিয়ের ভেন্যুও চূড়ান্ত।

জানা যাচ্ছে, আগামী বছর ফুটবল বিশ্বকাপের পর রোনাল্ডো তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচাল ক্যাথিড্রালে জর্জিনাকে বিয়ে করবেন। ১৫১৪ সালে নির্মিত এই ক্যাথিড্রালটি মাদেইরার সবচেয়ে পুরনো চার্চগুলোর মধ্যে অন্যতম। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঐতিহাসিক চার্চটি রোনাল্ডোর জন্মস্থান হাসপাতালের কাছেই অবস্থিত, এমনকি তাঁর ছোটবেলার ক্লাব সিওনাল দা মাদেইরাও এর কাছাকাছি।
এই বছর আগস্ট মাসেই এই তারকা জুটির বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি এক পডকাস্টে সাংবাদিক পিয়ার্স মর্গানকে নিজেদের প্রেমের গল্প বলতে গিয়ে রোনাল্ডো নিজেই জানান কীভাবে বাগদান হয়েছিল। রোনাল্ডো বলেন, “তখন রাত প্রায় ১টা। আমাদের বাচ্চারা ঘুমিয়ে ছিল। আমি এমনিই জর্জিনাকে রিংটা দিতে যাচ্ছিলাম। হঠাৎ আমার দুই সন্তান এসে বলল, ‘বাবা, তুমি মাকে এই আংটি দিয়ে জিজ্ঞাসা করো বিয়ে করবে কি না।’ সেটাই ছিল সঠিক মুহূর্ত! আমার বন্ধুরা ক্যামেরায় সবকিছু রেকর্ড করছিল।”

২০২৬ সালের জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরপরই বিয়ে করার পরিকল্পনা রয়েছে সিআর৭ এবং জর্জিনার।উল্লেখ্য, মাদ্রিদে একটি সুপারশপে কাজ করার সময় ২০১৬ সালে জর্জিনার সঙ্গে আলাপ হয়েছিল রোনাল্ডোর। এই জুটির দুটি সন্তান রয়েছে। এছাড়া, রোনাল্ডোর মোট সন্তানের সংখ্যা পাঁচটি। ধারণা করা হচ্ছে, ফুটবল জগতের বহু প্রতীক্ষিত এই বিয়েতে তারকাদের মেলা বসতে চলেছে। যদিও বিয়ের নির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.