খেলাধুলা

মুম্বই ইন্ডিয়ান্স এবার ইংল্যান্ডেও: দ্য হান্ড্রেড লিগের দল কিনে নিল আম্বানি পরিবার, নাম পরিবর্তন নিশ্চিত

ক্রিকেট দুনিয়ায় নিজেদের সাম্রাজ্য আরও বাড়াল ভারতের ধনকুবের আম্বানিদের সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার তারা ঢুকে পড়ল ইংল্যান্ডের জনপ্রিয় দ্য হান্ড্রেড ক্রিকেট লিগে। লন্ডনের দল ওভাল ইনভিনসিবলস-এর ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রিলায়েন্সের পক্ষ থেকে এই বড় খবরটি ঘোষণা করা হয়েছে।

পাঁচ মরশুমের মধ্যে পাঁচটি শিরোপা জেতা ওভাল ইনভিনসিবলস একটি অত্যন্ত সফল ফ্র্যাঞ্চাইজি। তাদের মহিলা দল দুবার (২০২১ ও ২০২২) এবং পুরুষ দল পরপর তিনবার (২০২৩ থেকে ২০২৫) শিরোপা জিতেছে। এই সফল দলের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স যুক্ত হওয়ায় দ্য হান্ড্রেড লিগের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এতদিন এই লিগের দলগুলোর মালিকানা ছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব এবং ইসিবি-র হাতে। তবে ইসিবি মালিকানা বিক্রি শুরু করার পরই রিলায়েন্স এই বড় পদক্ষেপটি নিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইংল্যান্ডের সারে কাউন্টি ক্রিকেট ক্লাব-এর কাছ থেকে এই ৪৯ শতাংশ ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। এর ফলে ওভাল ইনভিনসিবলস-এর পুরুষ এবং মহিলা দলের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে ‘এমআই লন্ডন’। অর্থাৎ, রিলায়েন্স তাদের আন্তর্জাতিক ক্রিকেট ব্যবসায় তাদের সফল ব্র্যান্ড ‘এমআই’ নামটি ধরে রাখল।

জানা গেছে, ৪৯ শতাংশ অংশীদারিত্বের জন্য আম্বানিদের খরচ হয়েছে প্রায় ৬০.২৭ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭২৪ কোটি টাকা। দলের বাকি ৫১ শতাংশ মালিকানা সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতেই থাকছে। দ্য হান্ড্রেড লিগে এর আগেও সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রবেশ ঘটেছিল। এবার মুম্বই ইন্ডিয়ান্সও সেই তালিকায় যোগ দিল। সারে চেয়ারম্যান অলি স্লিপার এই চুক্তিতে খুশি হয়েছেন। অন্যদিকে, আকাশ আম্বানি জানান, দ্য হান্ড্রেডের সবচেয়ে সফল দলের সঙ্গে কাজ করতে পারাটা তাঁদের জন্য অত্যন্ত আনন্দের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.