জেলারাজনীতি

বেলডাঙা-কাণ্ডের পর নিরাপত্তা চেয়ে হাইকোর্টে হুমায়ুন, স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হতে নির্দেশ

বেলডাঙার ঘটনার প্রেক্ষিতে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। জেড প্লাস নিরাপত্তার দাবিতে মামলা দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্য সরকার তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে।

সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেই আবেদন জানাতে হবে। বিচারপতির মন্তব্য, ‘থ্রেট পারসেপশন’ বা হুমকির মাত্রা কতটা, তা নির্ধারণ করার দায়িত্ব যাঁরা নিরাপত্তা দেবেন, তাঁদেরই। সেই মূল্যায়নের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভিনরাজ্যে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় তীব্র উত্তেজনা ছড়ায়। গত শনিবার সেই বিক্ষোভস্থলে যান হুমায়ুন কবীর। অভিযোগ, সেখানে গিয়েই বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি এবং কোনওক্রমে এলাকা ছাড়তে বাধ্য হন। এর আগেও ব্রিগেড পরিদর্শনে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

এই সমস্ত ঘটনার উল্লেখ করেই আদালতে ‘আপাতত কয়েক দিনের জন্য হলেও নিরাপত্তা দেওয়ার’ আবেদন জানান বিধায়ক। হুমায়ুনের আইনজীবীর যুক্তি ছিল, যতদিন না স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর আবেদন গ্রহণ করছে, ততদিন অন্তর্বর্তী নিরাপত্তা দেওয়া হোক। তবে সেই আর্জিতে সাড়া দেয়নি আদালত।

এদিকে নতুন দল গঠনের পর ব্রিগেডে সভা করার পরিকল্পনা করেছিলেন হুমায়ুন কবীর। অনুমতির জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত তা মেলেনি বলে তাঁর দাবি। এখন মুর্শিদাবাদেই সভা করার কথা ঘোষণা করেছেন ভরতপুরের এই বিধায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.