অফবিট

ঠান্ডায় শরীর আরও কাছে: ভ্যাকেশন সেক্সকে মধুর করে তুলতে যা করবেন

শীতের কোলে ভর করে শুরু হয়েছে বেড়ানোর মরসুম। কনকনে ঠান্ডা, আলতো রোদ আর ছুটির খুশিতে অনেকেই এবার সঙ্গীর হাত ধরে বেরিয়ে পড়ছেন নতুন জায়গায়। ছুটি মানেই শুধুই ঘুরে বেড়ানো নয়—দু’জনের সম্পর্ককে আরও নিবিড় করার, একান্ত সময় কাটানোর এক অনন্য সুযোগও বটে। আর এই সময়টাকে আরও সুন্দর ও উষ্ণ করে তুলতে চাইলে দম্পতিরা কয়েকটি সহজ টিপস মেনে চললেই বদলে যেতে পারে যৌনজীবনের স্বরূপ।

প্রথমেই রোমাঞ্চ। অনেকেই মনে করেন নতুন জায়গায় গেলে সম্পর্কে নতুনত্ব আসে। তাই চাইলে সঙ্গে রাখতে পারেন কিছু চমকদার অন্তর্বাস, পছন্দের সুগন্ধি বা সামান্য দুষ্টুমি আনতে পারে এমন ব্যক্তিগত কিছু জিনিস। ভ্যাকেশনের নিরিবিলি পরিবেশে এগুলি দু’জনের মাঝের উত্তেজনা বাড়াতে সাহায্য করবে।

হোটেল রুমও সম্পর্কের উষ্ণতা বাড়ানোর বড় কারণ। একই ঘর-বিছানায় বছরের পর বছর কাটাতে কাটাতে অনেক দম্পতিই একঘেয়েমির অভিযোগ তোলেন। কিন্তু অপরিচিত ঘরের পরিবেশ, নরম আলো, আলাদা সাজসজ্জা—সবই মন ভাল করে দেয়, বাড়ায় ঘনিষ্ঠতার ইঙ্গিত। চাইলে বিছানার বদলে সোফা কিংবা অন্য কোনও আরামদায়ক কোণও বেছে নিতে পারেন।

সময় বদল করেও যৌনজীবনে নতুনতা আনা যায়। সাধারণত ভোর বা রাত—এই দুই সময়েই অধিকাংশ দম্পতি ঘনিষ্ঠ হন। কিন্তু ভ্যাকেশনে বিকেল বা সন্ধের কোনও এক অলস মুহূর্ত বেছে নিলেও তা হতে পারে একেবারে নতুন অভিজ্ঞতা। তবে ঘোরাঘুরিতে যাতে ব্যাঘাত না ঘটে, সে দিকেও নজর রাখা জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ—ছুটি মানেই বিশ্রাম। তাই কাজের চাপ, মেল, নোটিফিকেশন সব ভুলে দু’জন শুধু একে অপরের দিকে মন দিন। অনাবশ্যক পরিকল্পনা বাদ দিয়ে সময় কাটান কাছাকাছি। আর যৌনমিলনের সংখ্যা নয়, গুরুত্ব দিন দু’জনের আরাম ও ইচ্ছেকে। তাহলেই এই শীতের ভ্যাকেশন হয়ে উঠবে আরও রঙিন, আরও স্মরণীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.