রাজনীতিরাজ্য

রবিবার গীতা পাঠের অনুষ্ঠানে কেনো যাননি মমতা বন্দ্যোপাধ্যায় ? সোমে নিজেই দিলেন জবাব

রবিবার , কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে , আয়োজন করা হয়েছিল ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠের । দেশের বহু সাধু-সন্ত থেকে রাজ্যের বিজেপি নেতারা অনেকেই উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে । জানা গিয়েছিল , গীতা পাঠের অনুষ্ঠান আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । কিন্তু সেখানে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় । কেন যাননি , তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে এবার মুখ্যমন্ত্রী , নিজে মুখেই সেই প্রশ্নের উত্তর দিলেন ।

মুখ্যমন্ত্রীর কথায় , গীতাপাঠ কর্মসূচীর সাথে , সরাসরি বিজেপির যোগাযোগ থাকায় , তিনি সেই অনুষ্ঠানে যোগ দেননি । মুখ্যমন্ত্রীর কথায় , “আমি কী করে যাব বিজেপির প্রোগ্রামে। এটা যদি নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হত, তাহলে আমি নিশ্চয় যেতাম। বিজেপির অনুষ্ঠানে যাই কীভাবে! আমার তো একটা আদর্শ আছে।”

মমতার কথায় , বিজেপি বাংলা বিরোধী । তিনি বলেন , “যারা নেতাজিকে ঘৃণা করে, যারা গান্ধীজিকে মানে না। আমি তাদের সঙ্গে নেই। আমার বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার বাংলা আমাকে এই শিক্ষা দেয়নি।” তবে সব ধর্মকেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান করেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য , রবিবার গীতাপাঠ এর দিন , অনুষ্ঠান থেকে , মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন , বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন , “একুশের ভোটে তো মমতা বন্দ্য়োপাধ্যায়কে সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.