রাজনীতিরাজ্য

অধিবেশনের মাঝে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘ বঙ্কিম দাদা ‘ বলে সম্মোধন প্রধানমন্ত্রীর

সোমবার লোকসভায় শীতকালীন অধিবেশনে বাংলার ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখার সময়, ‘বন্দে মাতরম’ প্রসঙ্গে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘ বঙ্কিমদা’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী। যদিও তৎক্ষণাৎ প্রধানমন্ত্রীর ভুল ধরিয়ে দেয় দমদমের সাংসদ সৌগত রায়। তিনি মোদিকে বললেন , ” অন্তত বঙ্কিম বাবু বলুন।”

তখনই নিজের ভুলটা শুধরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন , ” আচ্ছা, বঙ্কিম বাবু বলছি।” এরপর সাংসদকে ‘ দাদা ‘ বলে সম্বোধন করেন প্রধাণমন্ত্রী। পাশাপাশি সৌগতকে কিছুটা মজা করে প্রধানমন্ত্রী বলেন , ” আপনাকে তো দাদা বলে ডাকতে পারি তো ।” যদিও পুরো ঘটনাটি ভালোভাবে নেয়নি বাংলার শাসক দল । তৃণমূলের কথায়, যেখানে বাংলার ঐতিহ্য নিয়ে এত প্রশংসা , সেখানে কি ভাবে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘ বঙ্কিম দাদা ‘ বলে সম্বোধন করেন তিনি।

বারাসাতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন , “আমার কাছে ইতিমধ্য়ে কয়েকশো টেলিফোন এবং মেসেজ এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে বঙ্কিমদা বললেন, মনে হল যেন চায়ের আড্ডায় বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। কিন্তু বলে রাখি, বাংলা ও বাঙালি এটাকে ভাল ভাবে নিচ্ছে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.