লোকসভায় সোমবার আলোচনার বিষয় – বন্দে মাতরম , দেশের জাতীয় স্তোত্র। উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে শুরু হয় বক্তৃতা । আর নিজের বক্তৃতায় , জাতীয় গান রচনার সার্ধশতবর্ষে বাদ পড়া স্তবক থেকে জাতীয় সঙ্গীত করার পক্ষে ইঙ্গিতে সওয়াল তুললেন প্রধানমন্ত্রী । জওহরলাল নেহেরুকে দার করান কাঠগড়ায় ।
১৮৭৫ সালে বাংলার মাটিতে , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে রচিত হয়েছিল ‘বন্দে মাতরম।’ মূলত বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতায় অন্যতম হাতিয়ার হিসাবে ভূমিকা পালন করেছিল এই গান । এই বন্দে মাতরম যে ঐক্যতার প্রতীক ছিল , সেই কথা এদিন স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী । উল্লেখ্য , বন্দে মাতরমের স্তবক মুছে যাওয়ার ঘটনাও মনে করিয়েছেন ।
প্রধানমন্ত্রীর এদিন বিস্ফোরক অভিযোগ , এই গানের বিরোধিতা করেছিল মুসলিম লীগ , আর ক্ষমতা পাওয়ার লোভে , জওহরলাল নেহরু মাথা নত করেছিলেন মুসলিম লীগের কাছে । মোদী বলেন , “নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল বন্দে মাতরম্ মুসলিমদের প্ররোচিত করতে পারে।” মোদীর অভিযোগ , বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ।
১৯৩৭ সালে বন্দে মাতরমে্র গুরুত্বপূর্ণ দুই স্তবক বাদ দেওয়ার কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, “দেশভাগের বীজ বপন হয়েছিল এই পর্বেই।”
মোদী এদিন আরো বলেন, “আমি গান্ধীজির একটি লেখা তুলে ধরব। যেখানে বন্দে মারতম নিয়ে ওনার মত খুব স্পষ্ট। ১৯০৫ সালের ২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রকাশিত ইন্ডিয়ান ওপিনিয়ন নামে এক সংবাদপত্রে গান্ধীজি লিখেছিলেন, এই গান বাংলায় অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে। হয়ে উঠেছে স্বদেশি আন্দোলনের হাতিয়ার।”
এরপরেই প্রধানমন্ত্রী বলেন , “সেই প্রতিবেদন গান্ধীজি লিখেছিলেন, এই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মনে হচ্ছে, এটা আমাদের জাতীয় সঙ্গীত। এই গান সত্যিই মহান। অন্য রাষ্ট্রগানের থেকে বেশি মধুর।”
আর তারপরেই , প্রধানমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ , যে গানকে গান্ধীজি জাতীয় সঙ্গীত হিসাবে দেখলেন , তার সাথে কেন বা বিশ্বাসঘাতকতা করা হলো ! বন্দে মাতরমের জাতীয় সঙ্গীত হওয়ার পূর্ণ রসদ ছিল, সোমবার নিজের বক্তব্যের মাধ্যমে , সেই প্রসঙ্গই তুলে ধরেন প্রধানমন্ত্রী ।






