দেশ

টোল ট্যাক্স নিয়ে নয়া নির্দেশিকা নিয়ে জল্পনা

প্রতিনিয়ত সমাজের সর্বক্ষেত্রেই উন্নতি ঘটছে। এমনকি বিভিন্ন রাস্তাঘাট অনেক উন্নত মানের হয়েছে। পাশাপাশি বেড়েছে জাতীয় সড়কের সংখ্যা। যার ফলে টোল প্লাজায় তৈরি হয় বিশাল যানজট। এবার টোলপ্লাজার ট্যাক্স নিয়ে তৈরি হলো নতুন জল্পনা।

বর্তমানে টোল প্লাজায় ট্যাক্স দিতে যাতে মানুষকে যানজটের মধ্যে পরতে না হয় তার জন্য ফাস্ট ট্যাগের ব্যবহার শুরু হয়েছে। টোল টেক্সের ক্ষেত্রে ২০২১ সালে কার্যকর হয়েছিল একটা আইন যেখানে ১০ সেকেন্ডের অধিক টোলপ্লাটা দাঁড়িয়ে থাকতে হলেও তাদেরকে আর ট্যাক্স দিতে হবে না। এমনকি ১০০ মিটারের বেশি টোল প্লাজায় লাইন হবে না। তার বাইরে কোন গাড়ি দাঁড়িয়ে থাকলে তাকে ট্যাক্স দিতে হবে না।

তবে পরবর্তীতে বিভিন্ন কারণে সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হয়। তাই বর্তমানে এরকম কোন নিয়ম কার্যকর নেই বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী নিতীন গডকরি। সেই কারণেই ১০ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাক অথবা ১০০ মিটার অর্থাৎ হলুদে লাইনের বাইরে গাড়ি দাঁড়িয়ে থাক সবাইকেই টোল ট্যাক্স দিতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রের পরিবহন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.