দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতীয় বোলারদের সামনে তাদের ব্যাটসম্যানরা টিকতে পারেনি। অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি, আবেশ খানও অসাধারণ বোলিং করেন। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের নাজেহাল করে দেয়। দুজনের মিলিত সংগ্রহ ৯ উইকেট। আর একটি উইকেট পান কুলদীপ।
দক্ষিণ আফ্রিকার হয়ে শুধুমাত্র রিজা হেনড্রিকস (৩০) এবং রাসি ভ্যান ডার ডুসেন (২৩) দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন।
রবিবার সাই সুদর্শনের ওয়ান ডে অভিষেক হয়। আর অভিষেকের মঞ্চেই হাফসেঞ্চুরি করলেন তিনি। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে অভিষেকে পঞ্চাশের বেশি রান করলেন সুদর্শন। দু উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রাণ তুলে নেয় ভারতীয় দল।
এই জয়ের ফলে ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচটি ২১ ডিসেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।







