খেলাধুলা

আবারও ফিরলো ইউরো কাপের স্মৃতি! ম্যাচের মঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছাড়লেন এক ফুটবলার

৯০ মিনিটের এই ম্যাচে এলো আবার এক আতঙ্কের মুহূর্ত। হ্যাঁ ঠিকই ভাবছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসি-র (Bournemouth vs Luton)। এই ম্যাচে ও চলে এলো ইউরো কাপের মতো আতঙ্ক।
ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলার সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। সেই দৃশ্য দেখে ফুটবল সাম্রাজ্য চমকে উঠেছিল। পুরো গ্যালারি নিঃশব্দ হয়ে গিয়েছিল।

ঠিক তেমনই দৃশ্য সামনে এলো আবারও। লুটন টাউন এফসি-র ফুটবলার টম লকিয়ার (Tom Lockyer) হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালের সময় ২৯ বছরের অধিনায়ক প্রথম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার মাঠে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। দলের অধিনায়ক যখন অসুস্থ হয় তখন তার দলের ফলাফল ছিল ১-১। এই ঘটনাটি হওয়ার সাথে সাথেই মাঠে ছুটে আসে মেডিক্যাল টিম। ম্যাচটি বন্ধ হয় ও তার চিকিত্‍সা শুরু হয়। ম্যাচটি মাত্র ৫৯ মিনিটের কাছাকাছি চলছে। টম লকিয়ার এই অবস্থা দেখে মাঠে চলে এলেন লুটন টাউন এফসি-র ম্যানেজার রব এডওয়ার্ডস।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাচটি বাতিল করা হয় ও লুটন টাউন এফসি-র তরফে জানানো হয় যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন লকিয়ার। তবে তিনি এখন অনেকটাই স্থায়ী। ক্লাব থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, ‘আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা নিশ্চিত করেছেন যে, অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে যখন স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিকিত্‍সায় সাড়া দিচ্ছিলেন। দুই দলের মেডিক্যাল টিমকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। স্টেডিয়ামেই ওর চিকিত্‍সা চলেছে। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমর্থকদের আশ্বস্ত করছি এই বলে যে, ওর অবস্থা স্থিতিশীল। ওর পরিবার ওর পাশে রয়েছে। আরও অনেক পরীক্ষানিরীক্ষা আছে ও তা করা হচ্ছে।’

সেই ঘটনাটি ঘটার পর অবশ্য টম লকিয়ারও তাঁর ভক্তদের জন্য বার্তা দিয়েছেন যে হাসপাতালের বিছানা এখন তাঁর ঠিকানা। সেখানেই পরিবারের সদস্য ও মেডিক্যাল স্টাফদের সঙ্গে একটি ছবি তুলেছেন ও সামাজিক মাধ্যমের সাথে সেই ছবি একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন এই ফুটবলার। বলেছেন, ‘পুরো সময় মাঠে থেকে ম্যাচ জিততে পারলাম না। তাই আক্ষেপ হচ্ছে। তবে আমাকে বাঁচিয়ে তোলার জন্য দুই দল ও হাসপাতালের মেডিক্যাল স্টাফদের অনেক ধন্যবাদ জানাই। ওদের সবার কাছে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। আশাকরি কয়েক দিন বিশ্রামের পরেই ফের বল পায়ে মাঠে নামতে পারব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.