গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত আইএসএল ২০২৪-২৫-এর ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাব (MSC) নর্থইস্ট ইউনাইটেডের (NEUFC) বিপক্ষে গোলশূন্য ড্র করে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে। টানা চারটি পরাজয়ের পরে এই ড্র MSC-এর জন্য মানসিকভাবে বড়ো প্রাপ্তি।
ম্যাচের শুরুতেই NEUFC আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে। আলাদ্দিন আজারাই এবং পার্থিব গগৈয়ের একাধিক আক্রমণে MSC-এর গোলকিপার পদম ছেত্রী দারুণ দক্ষতার পরিচয় দেন। ম্যাচের ৭০তম মিনিটে NEUFC-এর স্প্যানিশ মিডফিল্ডার গিলের্মো ফার্নান্দেজ পোস্টে বল লাগিয়ে বসেন। মহমেডান রক্ষণে আলেক্সিস গোমেজ ও অধিনায়ক সমাদ আলি মালিকের নির্ভরযোগ্য পারফরম্যান্স দলকে বিপদমুক্ত রাখতে সহায়তা করে।
MSC-এর আক্রমণ ভাগেও কিছু সুযোগ তৈরি হয়েছিল। বিশেষত, বিকাশ এবং ফ্রান্সার একাধিক প্রচেষ্টা কার্যকর না হওয়ায় MSC একটি নির্ধারক গোল থেকে বঞ্চিত হয়। ম্যাচের শেষ দিকে, NEUFC একাধিক কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করে। তবে MSC রক্ষণ শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ় অবস্থান বজায় রাখে।
ম্যাচে মোট আট মিনিট যোগ করা সময়ে দুই দলই গোল করার চেষ্টা চালায়। তবে MSC রক্ষণ এবং গোলকিপার চেত্রীর অসাধারণ দক্ষতায় NEUFC-কে আটকে রাখা সম্ভব হয়। ম্যাচের একটি মজার ঘটনা ছিল MSC-এর ফিজিওকে হলুদ কার্ড দেখানো।
এই ড্রয়ের ফলে MSC লীগ টেবিলের নীচের দিক থেকে উঠে আসার আশা জিইয়ে রাখল। অন্যদিকে, NEUFC তাদের অপরাজিত রেকর্ড ধরে রাখতে সক্ষম হলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।







