দেশ

ভারত – বাংলাদেশের সম্পর্কে জটিলতা! বাংলদেশে বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র

দুই পড়শি দেশের সম্পর্ক আরো জটিল হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশে বন্ধ করা হয়েছে ভারতীয় দুটি ভিসা কেন্দ্র। রাজশাহী ও খুলনার দুটি ভিসাকেন্দ্র নিরাপত্তা জনিত কারণে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ওই দেশের প্রশাসন। একটি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘‘বর্তমানে নিরাপত্তাজনিত সমস্যার নিরিখে, আমরা জানাতে চাই যে IVAC রাজশাহী এবং খুলনা বৃহস্পতিবার (18.12.2025) বন্ধ থাকবে৷ যে সমস্ত আবেদনকারীদের এদিন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাঁদের পরের কোনও তারিখে স্লট উল্লেখ করে নোটিস পাঠানো হবে৷’’

উল্লেখ্য, কয়েকদিন আগে বাংলাদেশের একটি জনসভায় ভারতের গুরুত্বপুর্ন এলাকা ‘ সেভেন সিস্টার্স ‘(ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, অসম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ) নিয়ে হুমকি মূলক মন্তব্য করতে শোনা যায় বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহকে। এরপর গতকাল বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের দফতরে।

ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় , বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ‘ উদ্বিগ্ন ভারত ‘ । বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি জারি করে বলা হয়, ‘‘ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আজ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে তলব করা হয়েছিল৷ আমরা তাঁকে জানিয়েছি, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন৷ বিশেষ করে ঢাকার কিছু চরমপন্থী ভারতীয় কমিশনে নাশকতা চালানোর জন্য উস্কানিমূলক কথা বলেছে৷’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.