ফের ভিনরাজ্যে বাঙালিকে বাংলাদেশী ভেবে আটক করল উত্তরপ্রদেশের পুলিশ। ওই ১২ জন পরিযায়ী শ্রমিকই মুর্শিদাবাদের বাসিন্দা। পরে মুর্শিদাবাদের জেলা পুলিশের মাধ্যমে উদ্ধার পায় ওই ১২ জন। সূত্রের খবর, ওই ১২ জনের মধ্যে ১ জন নদীয়ার বাসিন্দা। এরআগেও একাধিকবার বাংলাদেশি সন্দেহে বহু বাঙালিকে আটক করা হয়। যদিও রাজ্য পুলিশের তৎপরতায় তারা সকলেই উদ্ধার হয়েছেন ।
জানা যায়, কয়েকমাস আগে মুর্শিদাবাদের ওই ১২জন উত্তরপ্রদেশের বেনারসে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। এরমধ্যে ইল্লাউদ্দিন শেখ,আলমগির শেখ, মন্টু প্রামাণিক,আজবারুল শেখ,আশরাফুল শেখ,কামালউদ্দিন শেখ,বিল্লাল হোসেন মাসিদুর রহমান,মোবারক শেখ ও মহম্মদ হাসিব শেখ-সহ ১০ জন বেলডাঙা থানার এলাকার বাসিন্দা রয়েছেন।
রেজিনগর থানা এলাকার বাসিন্দা ইমাম শেখ ও নওদা থানা এলাকার বাসিন্দা হাসানুজ্জামান মণ্ডলও রয়েছেন। এদের মধ্যে নামাজ আলি নদীয়ার কালিগঞ্জ থানায় এলাকার বাসিন্দা রয়েছে। বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে মুর্শিদাবাদ পুলিশ। তাদের তৎপরতায় ১২ জন পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়।







