রাজনীতি

বিস্ফোরক বীরভূমের তৃনমূল নেতা কাজল শেখ

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

“অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে। বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলব একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলব তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো।” নানুরে বাসাপাড়া থেকে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ।

নানুরের বাসাপাড়া এলাকায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেই সভা উপস্থিত ছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

বক্তব্য দেওয়ার সময় কার্যত বিস্ফোরক বক্তব্য দেন জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ। তিনি বলেন,“অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে। বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলব একটু খতিয়ান সাবমিট করতে। আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলব তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ ১৯৯৩ সাল থেকে করছে। অনেক মিথ্যা কেস আমাকে দেওয়াও হয়েছে।” তৃণমূল নেতা কাজল শেখ এই ধরনের বিস্ফোরক বক্তব্য কাদের ইঙ্গিত করে দিলেন সেটা এখন সব থেকে বড় প্রশ্ন!

এই স্মরণসভায় কাজল শেখ আরো বলেন,“শহীদদের মনে রাখা উচিত। আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলব শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। আমিও দাঁড়াই আপনারাও দাঁড়ান। এখন অনেক বড় বড় নেতা উঠেছে তারা শহীদদের কথা মনে রেখেছে কিনা আমার জানা নেই। তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.