দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীতে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় বাংলাদেশী ছাই বোঝাই বার্জ ডুবে বিপত্তি! ১৬ জন বার্জের কর্মীকে উদ্ধার করে গঙ্গাসাগর থানার পুলিশ।
উল্লেখ্য বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বহু জাহাজ হলদিয়া থেকে যাতায়াত করে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন নদী দিয়ে। হঠাৎ ভোররাত্রে জাহাজের কর্মীদের চিৎকার শুনে পাশে থাকা জেলে নৌকা কাছাকাছি গিয়ে বুঝতে পারে বার্জটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা গঙ্গাসাগর থানায় ফোন করে। কিছুক্ষণের মধ্যে সাগর থানা আধিকারিক অর্পণ বাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লঞ্চ এবং স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে এসে ১৬ জনকে উদ্ধার করে। তাদেরকে রুদ্রনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।অবশ্য তাদের অবস্থা এখন স্থিতিশীল। তবে বার্জটি সম্পূর্ণ সমুদ্রের মধ্যে ডুবে গেছে। বার্জের মধ্যে কোলাঘাটের ছাই ভর্তি ছিল বলে জানা যায়।







