জেলারাজনীতি

আগামী সপ্তাহে বিজেপীতে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বিকাশ সরকার

আগামী সপ্তাহে বিজেপীতে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বিকাশ সরকার। গত পুরসভা নির্বাচনে তিনি নিজে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাড়িয়েছিলেন এবং প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন। অভিমানি বিকাশ সরকারকে ডেকে পাঠায়নি তৃণমূল তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী রবিবারে বিজেপীতে যোগ দেবেন। তিনি জানিয়েছেন সন্মান যে দল দেবে তিনি সেখানেই থাকবেন।

আজ বিকাশ সরকারের দলবদল প্রসঙ্গে মন্তব্য রাখলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি জানালেন কেউ দল ছেড়ে দিতেই পারে কিংবা কারো দলকে আর পছন্দ নাও হতে পারে।সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তুু টিকিট না পেলেই দল পরিবর্তন করতে হবে এই মতবাদে আমি বিশ্বাস করি না বলে জানিয়ে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আরো জানান যদি সত্যি সত্যি কেউ নিজের দলকে ভালোবেসে থাকে তবে সে কিছুতেই দলের বিরুদ্ধে যাবে না,কারন আমরা কেউই দলের বিরুদ্ধে নই। তাই কে চলে গেল,কেন চলে গেল সেটা সম্পুর্ন তার ব্যক্তিগত ব্যাপার।তবে এতটুকু বলতে পারি এতে তৃণমূল কংগ্রেসকে সমস্যায় পড়তে হবে না। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে মেনে চলতে চেষ্টা করি।কাজেই এইসব ঘটনা তৃণমূল কংগ্রেসের কাছে তুচ্ছ। উনি বিজেপীতে যাচ্ছেন,সেখানে ওনাকে প্রাপ্য সন্মান দেওয়া হবে কি না একমাত্র উনিই বুঝবেন। একজন জেলা সভাপতি হিসেবে এর চাইতে আমি আর কিছু বলতে পারব না বলে জানিয়ে দিলেন পাপিয়া ঘোষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.