বৃহস্পতিবার ধান বোঝাই বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমান আরামবাগ রোডে রায়না থানার অন্তর্গত খালেরপুল এলাকায়। ঘটনার খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি কে আটক করার পাশাপাশি চালক কেও আটক করে। মৃত ব্যক্তির নাম ও ঠিকানা জানা না গেলেও বয়স আনুমানিক চল্লিশ অধিক বছর হতে পারে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় মানুষজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে একটা ধান বোঝাই লরি যাচ্ছিল। লরিটি তে ধান বোঝাই ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। খালের পুলের কাছে একটি হাম্প পেরোনোর পরই লরিটির পিছনের চাকা এক সাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী ব্যক্তির বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে, সাইকেল আরোহী বাঁকুড়া মোড়ের দিক থেকে পলেমপুরের দিকে যাচ্ছিলো।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পড়ে রায়না থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।







