জেলা

চাপড়ায় জমি বিবাদের জেরে গুলি কাণ্ডে গ্রেফতার ২,পেশ করা হলো কৃষ্ণনগর জেলা আদালতে

চাপড়ায় জমি নিয়ে বিবাদের জেরে গুলি কাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। ধৃতের নাম আফফান সেখ। তার বাড়ি নাকাশিপাড়া থানার রাধানগর গ্রামে। উল্লেখ্য গতকাল চাপড়ার শিবপুর মাঠে জমি নিয়ে বিবাদের জেরে গুলি ও বোমাবাজির ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির, এই ঘটনায় দুজন আহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রেজাউল করিম নামে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। রাতে আফফান সেখকেও পুলিশ গ্রেফতার করে। এ পর্যন্ত এই ঘটনায় মোট দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.