বহু প্রচেষ্টার পর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার অভিযুক্ত জনার্থনন সুন্দরম। ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হতেই আমেরিকা এবং থাইল্যান্ডথেকে নির্বাসিত করা হয় সুন্দরমকে। ভারতে ফিরতেই অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত প্রতারক।
অভিযুক্ত জনার্থনন বিনিয়োগকারীদের থেকে প্রায় ৮৭.৯ কোটি টাকার প্রতারণার অভিযোগে থাইল্যান্ড থেকে নির্বাসিত করা হয়। এরপরইতাঁকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তর বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্ত, বিনিয়োগকারীদের বিশ্বাসের অপব্যাবহার, আর্থিক প্রতারণা সহ একাধিক বিষয়ে অভিযোগ মামলা দায়ের করে চেন্নাইয়ের অর্থনৈতিক ইওডাব্লিউ। তার পাশাপাশি তামিলনাড়ুর প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ ডিপোজিটর অ্যাক্ট অমান্য করারও অভিযোগ রয়েছে। সুন্দরম এবং তার সহযোগীরা একটি বিশাল আর্থিক গোলযোগের মাধ্যমে অনেকজন আমানতকারীদের প্রতারিত করেছে বলে অভিযোগ।
তামিলনাড়ু পুলিশের অনুরোধেই সিবিআই গত ২০২৩ সালে ২১ জুন ইন্টারপোলের কাছ থেকে এই বিষয়ের রেড নোটিশ জারি করে অভিযুক্তদের। বুধবারদিন অভিযুক্ত কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। এবং পরবর্তীতে তামিলনাড়ু পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর পাশাপাশি সিবিআইয়ের দ্বিতীয় অভিযানে গ্রেফতার করা হয় প্রতারণায় যুক্ত আরেক ব্যক্তিকে। গ্লোবাল অপারেশন সেন্টার এবং গুজরাট পুলিশ এবং অভিবাসন কর্তৃপক্ষের যৌথঅভিযানে ২০ বছর ধরে প্রতারণার, জালিয়াতি এবং অপরাধমূলক চক্রান্তর মামলায় অভিযুক্ত বীরেন্দ্রভাই মণিভাই প্যাটেলকে।







