জেলা

সুন্দরবন টাইগার রিজার্ভের বড় সাফল্য! বাঘের ডেরা থেকে গ্রেফতার জলদস্যুরা

সুন্দরবন, এক ধারে সবুজ ঘন বন আর নদীর মেলা। এবার এক দিকে বাঘের ভয়। আর সেই বাঘের ভয়কে উপেক্ষা করে বাঘের ডেরায় দু কিলোমিটার ধাওয়া করে জল দস্যুদের পাকড়াও করলো সুন্দরবন টাইগার রিজার্ভের কর্মীরা। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের নাম যথাক্রমে, বাবলু, মহম্মদ রাজু সর্দার, ইসরাত খান, শেখ রাসেল, মহম্মদ আলি শিকারি, মহম্মদ ইলিয়াস।

সূত্রের খবর, বাগমারা-৪ খাল সংলগ্ন জঙ্গলে সুন্দরবনে ন্যাশানাল ইস্টপার্ক রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে অরণ্যসাথীর ৬ সদস্যের একটি দল নজরদারি করছিলেন। উল্লেখ্য সেই সময়ই তাঁরা দেখতে পান, দু’জন ব্যক্তি ট্রলার থেকে নেমে জঙ্গলে ঢোকার চেষ্টা করছে।

ঘটনা বুঝতে পেরেই সুন্দরবন টাইগার রিজার্ভের ওই দলটি ট্রলার নিয়ে ওই জল দস্যুদের ধাওয়া করে। নিজেদের জীবনের পরোয়া না করেই তারা বাঘের ডেরায় প্রবেশ করেন। প্রায় দু কিলোমিটার ওই জল দস্যুদের ধাওয়া করে অবশেষে তাদের গ্রেফতার করে। ওই ট্রলারটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, শীতকাল আসলেই সুন্দরবনে পর্যটকদের আদাগণা বারে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতে প্রবেশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.