জেলা

ট্যাংরার পর বীরভূম, ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় আদিবাসী পরিবারের ৩ জনের দেহ

এবার ট্যাংরা কাণ্ডের ছায়া বীরভূমে। সাতসকালে ঘরের ভেতর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের ৩ জনের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহম্মদবাজারে।

জানা গিয়েছে, বীরভূমের মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া। সেখানেই থাকতেন লক্ষ্মী মাড্ডি আনুমানিক ২৫ বছর বয়স। তার দুই সন্তান রূপালি ১০ বছর এবং অভিজিৎ ৮ বছর বয়সেই দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। তাঁর স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। শুক্রবার সকালে দেখা যায়, ঘরে খাটিয়ার উপর পড়ে লক্ষ্মী ও রূপালির কম্বল জড়ানো দেহ। খাটিয়ার নিচে একপাশে মাটিতে পড়ে ছোট ছেলে অভিজিতের দেহ। খাটিয়ার নিচে এবং অভিজিতের পাশে দেখা গেছে রক্তের দাগ। দেখা গেছে তিনজনের মাথাতেই আঘাতের চিহ্ন।

সাত সকালে এই বীভৎস শিউরে ওঠা ছবি দেখে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় মোহাম্মদ বাজার থানায়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছানো মাত্রই পুলিশকে ঘিরে ধরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশের কাছে স্থানীয় মানুষজন দাবি করেন, তিনজনকে খুনই করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের গ্রেপ্তার করতে হবে। নাহলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

পুলিশ তরফ থেকে এলাকাবাসীকে বলা হয়, আগে দেহ উদ্ধার হোক। তারপরই তদন্ত শুরু হবে। অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে। কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা। অনেক বাগবিতণ্ডার পর অবশেষে দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ময়নাতদন্তের হওয়ার পরেই জানা যাবে খুনের আসল কারণ।

যদিও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই। কিন্তু কেন, তা এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে। অবিলম্বেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।

কিন্তু ঠিক কি কারনে কী ভাবে মৃত্যু? কেন এই ঘটনা ঘটলো? নেপথ্যে কে বাকারা জড়িত? উঠছে নানা প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.