জেলা

দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ নরেন্দ্রপুরে।

আরজি কর কাণ্ডের পর থেকে উত্তাল রাজ্য। কিন্তু তারপরেও নারী নির্যাতনের ঘটনায় কোনো রকমের কমতি দেখা যাচ্ছে না।এবার দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় নারী নির্যাতনের ঘটনা। নরেন্দ্রপুর থানা এলাকায় হাইকোর্টের এক আইনজীবীর ওপরে শ্লীলতাহানির অভিযোগ উঠে এলো।

সূত্রের তথ্য অনুযায়ী কোনো ব্যাক্তিগত কাজে স্বামীর সঙ্গে বেরিয়ে ছিলেন ওই মহিলা, বাইকে যাচ্ছিলেন দু’জনে। যাবার রাস্তাতেই তাদের বাইকের তেল শেষ হয়ে যায়। তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে হেঁটে দু’জনে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় নরেন্দ্রপুর থানা এলাকার বেশ কিছু যুবক তাঁদের ছবি তুলতে থাকেন। তাঁদেরকে উদ্দেশ্যে নোংরা ইঙ্গিতও করেন। প্রতিবাদ করলে আরও অশালীন মন্তব্য করতে শুরু করে তারা। মহিলাকে উদ্দেশ্য করে গালিগালাজের পাশাপাশি হুমকিও দেওয়া হয়। মহিলার স্বামী বাধা দিলে তাঁকেও একই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এই ঘটনার পরে তাঁরা নরেন্দ্রপুর থানায় তাদের অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেতেই খোঁজ-খবর শুরু করে পুলিশ। ঘটনাস্থলের এলাকায় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একজনকে গ্রেফতার করে পুলিশ এবং বারুইপুর মহকুমা আদালতে তোলে। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরের খোঁজ করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.