আকাশবাণী কলকাতার গল্প দাদুর আসর আজও সমান ভাবে জনপ্রিয়। এবার আকাশবাণী কলকাতায় রেকর্ডি হলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর লুটুনিয়া গ্রামের অরিত্রিকা মন্ডল সহ আরোও পাঁচ জন শিশু শিল্পীর আবৃত্তি এবং গল্প দাদুর আসর।
অরিত্রিকার কন্ঠে আবৃত্তি শোনা যাবে আগামী ২রা মার্চ বিকেল ৩টায় কলকাতা ‘ক’ অর্থাৎ গীতাঞ্জলি প্রচার তরঙ্গের গল্পদাদুর আসরে।
পরিবার সূত্রে জানা যায়, অরিত্রিকা মন্ডল সবং এর বেনেদীঘি জনকল্যান হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী। পড়াশুনায় অত্যন্ত মেধাবী। প্রতি বছর ক্লাসে প্রথম স্থান অধিকার করে। পড়াশুনার পাশাপাশি অরিত্রিকা আবৃত্তি, গান ও ছবি আঁকতে ভীষন ভালোবাসে। অরিত্রিকার এই সফলতায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসী।







