জেলা

আয়কর বিভাগের নাম করে ঘটলো ডাকাতির ঘটনা

আয়কর বিভাগের নাম করে ঘটলো ডাকাতির ঘটনা। গত ৮ এপ্রিল। কোটশিলা থানার বামনিয়া গ্রামে। গ্রামের সোল্জার বিড়ি মালিক কিরিটি কুমারের বাড়িতে। ঘটনার বিবরনে কিরিটি বাবু জানান সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ৭ জন পুরুষ ও ১ জন মহিলা মিলে মোট আটজন আমার বাড়িতে ঢোকে। আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয়। তারপর সারা বাড়ি তল্লসি শুরু করে। বাড়ির আলমারি, লকার প্রভৃতি ভেঙে লন্ডভন্ড করে দেয়। বাড়িতে থাকা নগদ সাড়ে ৭ লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে যায়। আমরা ভাঙচুরে বাধা দিলে আমাদেরকে ভয় দেখিয়ে বলে তদন্তে বাধা দিলে ফল আরও খারাপ হবে। সহযোগিতা করুন। যাবার সময় আমাদের বাড়িতে থাকা স্করপিও গাড়িটি ও একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যায়। যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জনা বাজারে ছেড়ে দিয়ে চলে যাই তাই গাড়িটি পাওয়া গেছে ও কর্মচারীটিও অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। সমস্ত বিষয়টি কোটশিলা থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করেছেন। এই ঘটনার জেরে আতংকিত এলাকাবাসী তারা তদন্তের দাবি জানিয়েছেন | পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিত বন্দোপাধ্যায় বলেন ঘটনার খবর পেয়েছি। তদন্ত শুরু করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.