বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ সময়ে শিরোনামে উঠে আসছে রেল দুর্ঘটনার খবর। এবার সেই রেল দুর্ঘটনা কপালে পরে প্রাণ হারালো ৫৬ বছরের প্রাক্তন কাউন্সিলর অমিত পাল রহড়া। বুধবার কামারহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রয়াণের শোকাহত তার স্ত্রী, পুত্র ও কন্যা।
সিপিএমের নেতা অমিত পাল রহড়া মাধ্যমিক পাশ করেছেন রামকৃষ্ণ মিশন থেকে। এমনকি তিনি শৈশবে খুবই মেধাবী ছাত্র ছিলেন। এরপর বি.কে.সি কলেজে পড়াশোনার সময় থেকেই ছাত্র ও যুব আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে মানুষের ভোটে জয়লাভ করে ২০১০ থেকে ২০১৫ সালে পর্যন্ত কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন এই সিপিএম নেতা। তবে ৫৬ বছরেই তার জীবন যাত্রার সমাপ্তি ঘটলো।
প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর হাস্যময় বিনয়ী এবং মিশুকে প্রকৃতির মানুষ ছিলেন। তবে এবার রেল দুর্ঘটনার কপলে পরে চির বিদায় নিলেন তিনি। এই প্রয়াণে শোকাহত সিপিএমের কর্মী সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক মহল।







