হিন্দু ধর্ম নিয়ে চর্চার জন্য রঘুনাথপুরে আয়োজন করা হলো এক সুবিশাল ধর্মসভার। যেখানে সম্মিলিত হয়েছে অনেক দূর দূরান্তের সাধু সামন্তরা। পাশাপাশি তাদের চাক্ষুষ সুদর্শন করতে ও তাদের বাণী শুনতে ভিড় জমিয়েছে অনেক ভক্ত। পাশাপাশি নিরাপত্তার জন্য মোতায়ন রয়েছে পুলিশের বাহিনী।
এই বিশাল ধর্মীয় সভার আয়োজন করেছে আদিত্য বাহিনী, আনন্দ বাহিনী, পিঠ পরিষদ ও আদিগুরু শংকরাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট। এই সভায় সম্মিলিত হয়েছেন অনন্ত শ্রী বিভুষিত মঠ পুরী পিঠাধীশ্বর জগতগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। এই সভা থেকে সনাতনী ধর্ম আরো প্রচারের জন্য বার্তা দেওয়া হয়েছে ভক্তদের উদ্দেশ্য। পাশাপাশি এই সভায় উঠে এসেছে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির প্রসঙ্গ। এমনকি সভা ক্ষেত্রে হিন্দু রাষ্ট্র বানানোর ডাক দেওয়া হয়েছে।







