সম্পত্তি টাকা পয়সা জোরপূর্বক হাতিয়ে নেওয়ার অভিযোগে পুর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হলেন অসহায় ‘মা’ সাফিয়া বিবি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসহায় ‘মা’ সাফিয়া খাতুন বলেন, বুধবার রাত্রি নয়টা নাগাদ এসে আলমারি খুলে তিন মেয়ে মিলে জিনিসপত্র বের করে নেয়। বড়ো মেয়ে, ছোটো মেয়ে এবং সেজো মেয়ে মিলিত ভাবে। মেয়েদের নাম যথাক্রমে আলিয়া বেগম, ডালিয়া বেগম এবং রিজিয়া খাতুন বলে জানায় ‘মা’ সাফিয়া খাতুন । অসহায় মা অর্থাৎ সাফিয়া খাতুনের বাড়ি শহর বর্ধমানের কেষ্টপুরে বলে জানা যায়।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফিয়া খাতুন আরও বলেন, আমি এক একজনকে ১৬ লাখ টাকা করে দিয়েছি। আমাকে দেখবে বলে সব হাতিয়ে আর দেখা তো দূর বরং আমার সব কিছু হাতিয়ে নিচ্ছে। পোস্ট অফিসে রাখা টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করে সাফিয়া খাতুন।







