জেলা

ফেসবুকে একাউন্ট খোলা নিয়ে প্রেমিকার সাথে বিবাদ।গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক।

হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা শেখ সাহাবুল হোসেন (২২) নামে এক যুবকের সাথে হুগলির মাধবপুর এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল।পরিবারের লোকেরা জানান ফেসবুকে একাউন্ট খোলা নিয়ে দুজনের ঝামেলা চলছিলো।গতকাল রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যায় সাহাবুল।তখন ফোনে ঝামেলা হয়।এরপর মাঝরাতে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা।এক আত্মীয় জানান আত্মহত্যা করার আগে প্রেমিকাকে ভিডিও কল করেছিলো সাহাবুল।আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ।ওই যুবককে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.