জেলা

আবার প্রেমিকের হাতে নৃশংস ভাবে খুন হ’ল প্রেমিকা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হ’ল রক্তাক্ত অবস্থায় প্রেমিকার মৃতদেহ। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে বলে অভিযোগ। এদিকে নিজে হাতে খুন করে পুলিশের কাছে সারেন্ডার করলো খুনি প্রেমিক। আজ (শনিবার) সকালের পর নৃশংস এই খুনের ঘটনা ঘটে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার এস আই অফিস সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই এলাকারই বাসিন্দা রূম্পা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিঠু সরকার নামে এক যুবকের। এরপর বিগত বেশকিছু দিন ধরে তাদের মধ্যে শুরু হয় মনোমালিন্য। আর তারপর আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয় এস আই অফিস সংলগ্ন এলাকায় দুজনের মধ্যে প্রথমত বাকবিতণ্ডা হতে লক্ষ্য করে স্থানীয় মানুষজন। এরপর তাদের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করলে প্রেমিকার সাথে থাকা তার এক বান্ধবী ছুটে যায় লোকজন ডাকতে। এমন সময় নিজের হাতের ধারালো অস্ত্র দিয়ে নিজের প্রেমিকাকে এলোপাথাড়ি কোপায় তার প্রেমিক বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন হাজির হওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় খুনি প্রেমিক মিঠু সরকার। যদিও পরে নিজের বাড়ি ফিরে পুলিশকে ফোন করে নিজের অপরাধ স্বীকার করে নেয় সে। পরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় দৌলতাবাদ থানার পুলিশ। এদিকে দিনেদুপুরে প্রকাশ্যে এই নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থল থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, তারপর থানায়, অবশেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হ’ল বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মৃত যুবতীর বান্ধবীকে যথারীতি জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই খুনের ঘটনায় অপরাধী প্রেমিককে আজ দুপুরে পাঠানো হচ্ছে বহরমপুরে জেলা আদালতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.