জেলা

ফের মর্মান্তিক দুর্ঘটনা বাগনানে, লরির ধাক্কায় মৃত সাব ইন্সপেক্টর ও হোমগার্ড

ফের মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত সাব ইন্সপেক্টর ও হোমগার্ড। ঘটনাটি ঘটেছে বাগনানের বরুণদা মুম্বই রোডে।

স্থানীয় সূত্রে খবর, কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার সময় মুম্বই রোডে দাঁড়িয়ে থাকা পুলিশগাড়িতে ধাক্কা মারে একটি লরি। সেসময় মুম্বই রোডে কর্মরত ছিলেন সাব ইন্সপেক্টর সুজয় দাস (৪৫) , হোমগার্ড পলাশ মণ্ডল(৩০), দুই পুলিশকর্মী ও পুলিশ গাড়ির চালক। এই দুর্ঘটনায় কর্মরত ইন্সপেক্টর সুজয় দাস এবং হোমগার্ড পলাশ মণ্ডলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে আরও দুই পুলিশকর্মী ও পুলিশ গাড়ির চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা সুজয় এবং পলাশকে মৃত বলে ঘোষণা করেন। আরও দুই পুলিশকর্মী গুরুতর আহত হওয়ায় তাদের উলুবেড়িয়া শরত্‍চন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করার পর তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

সুজয় দাস (সাব ইন্সপেক্টর) এবং পলাশ সামন্ত (হোমগার্ড) ছাড়াও এদিন মুম্বই রোডে কর্তব্যরত ছিলেন সুকদেব বিশ্বাস (কনস্টেবল,) ও অলোক বর (কনস্টেবল)। সাব ইন্সপেক্টর সুজয়ের বাড়ি হাওড়ার বেলুড়ে। পলাশের বাড়ি বাগনানের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দীপমালিতা এলাকায়। বর্তমানে তিনি বাগনানে থাকেন। তাঁর একটি পাঁচ বছরের মেয়েও রয়েছে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও পুলিশ সূত্রের খবর, পিছন থেকে এসে লরিটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে পুলিশের গাড়িতে। গাড়িটির ছাদ উড়ে গিয়ে গাড়িটিকে দুমড়ে-মুষড়ে দিয়ে চলে যায় ঘাতক লরিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.