যোগা নিয়ে দেশ তথা রাজ্যে প্রসার যথেষ্ট আছে, তবে সেখানে পুরুষদের অংশগ্রহণ ও বিভিন্ন এলাকায় বিভিন্ন কমিটি গঠিত হলেও সেখানে এতোদিন পুরুষদের সংখ্যা বেশি ছিলো। পাশাপাশি প্রত্যন্ত এলাকা ও গ্রাম বাংলায় মহিলাদের যোগা বিষয়ে এখনো তেমন অংশগ্রহণ করতে দেখা মেলে না। যেখানে বর্তমানে যোগা একটা আন্তর্জাতিক খেলা বা প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে।
এবার গ্রাম বাংলার মহিলাদের এই যোগায় আরও বেশি অংশ নিতে উদ্যোগি হলো যোগা স্পোর্টস ফাউন্ডেশন অফ বেঙ্গল।
শুক্রবার নদীয়ার নবদ্বীপ শহরের পাকাটোল রোড এলাকায় এক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের যোগ নিয়ে নদীয়া জেলা কমিটি গঠন করা হয়।
আয়োজকেরা জানায় রাজ্য শুধু নয়, দেশের মধ্যে এই প্রথম যোগ নিয়ে কেবল মহিলাদের নিয়ে কমিটি গঠিত হলো, এতে আগামী দিনে যেমন মহিলারা অগ্রাধিকার পাবে পাশাপাশি গ্রাম বাংলার মহিলাদেরও যোগ এর প্রতি আরও বেশি উৎসাহ পাবে।







