ক্রাইমজেলা

নারীসঙ্গই হলো কাল! নিজের পিস্তলেই গুলিবিদ্ধ আইসি

নারী আসক্ততাই আনলো বিপদ। উদ্দাম উল্লাসে ভরা জীবনযাত্ৰা। রোজ নতুন নতুন নারীর সাথে সম্পর্ক স্থাপন। এমনই জীবন যাত্রা চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের। বুধবার রাত ১২টা নাগাদ নিজের থানা এলাকা ছেড়ে হাওড়ায় বান্ধবীর সঙ্গে তুমুল বচসা। সেই বচসার জেরেই নিজেই নিজের হাতে গুলি চালিয়ে জখম হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা নাগাদ হাওড়ার সাঁকরাইলের পোদরা এলাকার একটি পার্লারে যান জয়ন্ত পাল। তারপর তাঁরা একটি ফ্ল্যাটে যায়। সেখান থেকে বেরিয়েই তাঁরা হাওড়ার এক শপিং মলে যায়। সেখানে বান্ধবীকে প্রায় ২৩ হাজার টাকার জিনিসপত্র কিনে দিয়েছিলো ওই পুলিশ আধিকারিক। তখন থেকেই দুইজনের মধ্যে বচসা শুরু হয়। রাত পৌনে বারোটায় একটি ব্যক্তিগত নীল রঙের গাড়িতে যাওয়ার সময় বচসা আরও বাড়ে। গাড়িতে এই দুইজন ছাড়া শিবপুরের বাসিন্দা দুই যুবক ও বেলঘরিয়ার এক রূপান্তরকামীও ছিলেন বলে জানা যায়। নেতাজি সুভাষ রোডের ঘোষপাড়া পেট্রল পাম্পের কাছে গাড়িটি দাঁড়ায়। তারপর পাশের একটি গলিতে ঢুকে যান প্রত্যেকেই। ফুটেজে দেখা যায়, গলি থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেরিয়ে গাড়ির সামনে এসেই রাস্তায় লুটিয়ে পড়েন চণ্ডীতলা থানার আইসি।
আহত আসিকে হাসপাতালে নিয়ে যান বাকিরা। পরে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তলের একটি গুলি। পাশাপাশি গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মদের বোতল, সেক্স টয় সহ বিভিন্ন সামগ্রী। পুলিস জানান, “শপিং করাকে কেন্দ্র করেই বান্ধবীর সঙ্গে জয়ন্তবাবুর বচসা। ঘটনার সময় আকণ্ঠ মদ্যপ অবস্থায় ছিল আইসি। তারপর পকেট থেকে পিস্তল বের করে নিজেরই বাঁহাতে গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলে উপস্থিত তার বান্ধবী সহ চারজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তবে গাড়িতে করে তারা কোথায় যাচ্ছিলেন? কেন আইসি নিজেই নিজের উপর গুলি চালালেন? এইসব এখনও স্পষ্ট নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.