‘যার বউ দেখতে সুন্দর সে প্রকল্প পাবে’। ‘যার বউ দেখতে সুন্দর নয় সে পাবে না’। ‘ও দিদি, ভোট নিলে পয়সা দিতে হবে’। ‘টাকা দিলে তবেই তো ভোট দেব আমরা’। ‘আমরা কিছু পাইনি, টাকা দিলে ভোট দেব’।চব্বিশের লোকসভার ভোটের আগেই প্রচার যাত্রায় গিয়ে গ্রামবাসীদের কটাক্ষের সম্মুখীন হতে হল শতাব্দী রায়কে। প্রার্থীকে দেখে কটাক্ষের সুর ছুড়লেন স্থানীয় বাসিন্দা থেকে মহিলারাও।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহম্মদ বাজার ব্লক-এর লাউজোড়া গ্রামে।







