জেলা

বারংবার কটূক্তি, তারপর গাড়িতে পিষে মৃত্যু মহিলার ঘটনায় উত্তেজনা জাতীয় সড়কে

জাতিয় সড়কে মহিলার হেনস্থা ও তারপর মৃত্যু। চন্দননগর থেকে গয়ায় যাওয়ার, কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে তারা, মহিলা যাত্রীকে অনবরত কটূক্তি, অভিযুক্তদের গাড়ির সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ। মত্ত অবস্থায় মহিলাকে বারংবার হেনস্থা। গাড়ি থামিয়ে মহিলার উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ।
সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক সাতাশ বছর বয়সী সুচন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীকে সহ বিহারের গয়ায় পথে রওনা দিয়েছিলেন। গাড়ি চালক জানান, বুদবুদে পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর থেকেই আরেকটি গাড়ি তাঁদের পিছু নেয় ।
পুলিশ জানায়, ওই গাড়িতেও ৫ জন ছিল। যুবতীকে কটূক্তি করার সাথে সাথে, ওই গাড়িটি দুই বার তাঁদের গাড়িকে ধাক্কা মারে। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গয়াগামী গাড়িটি। তারপর তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। দুটি গাড়িই কাঁকসা থানার পুলিশ বাজেয়াপ্ত করে, কিন্তু অভিযুক্তরা অধরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.