Uncategorizedজেলা

বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় পুলিশের টহল

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই হতে চলেছে লোকসভা নির্বাচন, ঠিক তার পূর্বেই ফের বুধবার নাগাদ বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসিতে। গলসির এক ব্লকের রণডিহা সেচ ক্যানলের বাঁধে পরিত্যক্ত এক বস্তায় সাতটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে খবর। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গলসির ১নং ব্লকের রণডিহা সেচ ক্যানলের বাঁধ সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে,রায়পুর থেকে বামুনারা যাবার পথে ক্যানেলে পাশে ওই বোমা মিলেছে। পুলিশের কাছে খবর যেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে ঘিরে ফেলে। বোমা গুলি নিষ্ক্রিয় করবার জন্য খবর দেওয়া হয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড এ। পরে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড এসে পৌঁছায় ঘটনাস্থলে। বোমাগুলি নিষ্ক্রিয় করেন তাঁরা। কিভাবে ওই স্থানে বোমা ভর্তি বস্তা এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ও রয়েছে পুলিশ পিকেট, এলাকা রয়েছে থমথমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.