জেলা

আজ বিকাল ৪টা থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিকাল ৪টা থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে পানাগড় বাজার থেকে পানাগড়ের দার্জিলং মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানে কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে পানাগড়ে আসবেন তিনি। যার কারণে পানাগড় বাইপাশ সংলগ্ন এলাকায় তড়িঘড়ি একটি অস্থায়ী হ্যালিপ্যাড তৈরি করা হয়েছে। দুপুর ১২টা থেকেই সেই হ্যালিপ্যাড এর চারপাশে কড়া নজরদারিতে মোতায়েন রয়েছে কাঁকসা থানার পুলিশ। রয়েছে দমকল বিভাগের আধিকারিকরা। যাতে কোনো রকম ভাবে দুর্ঘটনা না ঘটে তাই দুপুর থেকেই গোটা হ্যালিপ্যাডের চারপাশ জল দিয়ে ভেজানোর কাজ শুরু করেছে দমকল বিভাগের কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.