দেহ দাহ করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। সৎকার্য করে বাড়ি ফেরারা পথে দুর্ঘটনার কবলে পরে নিহত ২ আহত আরো ৬ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ,বৃহস্পতিবার ভোরে উলুবেড়িয়ার ১৬ নো জাতীয় সড়কে। বৃহস্পতিবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার দেহ দাহ করার জন্য বাগনানের মুরালিবাড় থেকে কয়েকজন বাউরিয়ায় এসেছিলেন।
তাঁদের আর বাড়ি ফেরা হল না। এই ঘটনায় শোকাহত গোটা এলাকা। জানা গিয়েছে, সৎকারের পর বৃহস্পতিবার ভোরে তাঁরা বাড়ি ফিরছিল। ভোর ৫টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পোস্টে ধাক্কা মারে। জানা গিয়েছে, গাড়িটি রাস্তার মাঝখানে চলে এসেছিল। সেই সময় বালি থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। দুটি গাড়ির ১০ জন আরোহী আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃতরা সৎকার করতে আসা বাড়ির সদস্য।







