জেলা

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি!

ফের একবার স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ, নদীয়ার নবদ্বীপ দন্ডপানি তলা স্নান ঘাটে।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অসিত দে জানান, মঙ্গলবার বিকেলে তিনি নদী ঘাটের একপাশে মাছ ধরছিলেন। সেই সময় ১ ব্যক্তি নদীর ঘাটে জামা ,জুতো খুলে স্নান করতে নেমে হঠাৎ করে জলে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে তিনি মাছ ধরা ছেড়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ব্যক্তি জলে তলিয়ে যায়। পাশাপাশি অপর এক প্রত্যক্ষদর্শী জানায়, এই দিন বিকেল আনুমানিক তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গঙ্গার ঘটে স্নান করতে নেমে হঠাৎ জলে তলিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি জলে তলিয়ে জাওয়া ব্যক্তির নাম ও পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি বুধবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা দপ্তর এসে নদীতে ডুবুরি নামিয়ে ব্যক্তির দেহের খোঁজে চালাচ্ছে তল্লাশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.