জেলা

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে । বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার রমনি মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাউকুন্ডু গ্রামে। মৃত মোহনলাল হাজরা ( ৭০),ও লক্ষ্মী হাজরা (৬৫)।বাড়িতে দুজনেই থাকতেন। ওইদিন দুপুর থেকেই প্রতিবেশীরা সাড়াশব্দ পান নি। পরে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী লক্ষ্মী হাজরার দেহ। আর বাড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বামী মোহনলাল হাজরার দেহ।প্রতিবেশীরাই মহিষাদল থানায় খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ও বাড়িটি সিল করে দিয়েছে। মোহনলালের এক সন্তানের যখন পাঁচ বছর বয়স, তখন সে মারা যায়। তারপর থেকে স্ত্রী লক্ষ্মীদেবী মানষিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন মোহনলাল। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.