দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত থাকার কারণে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। জানা যায় শান্তিপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রাধার নগর পল্লী সুশান্ত সরকার নামে এলাকার ৭২ বছর বয়সী এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
পরিবারের দাবি দীর্ঘদিন ধরে রোগগ্রস্থ ছিলেন ওই বৃদ্ধ। গতকাল রাতেও তিনি বাড়িতে ছিলেন। এরপর আজ ভোরে বাড়ির লোকেরা বাইরে বেরোতেই দেখেন ওই বৃদ্ধ বাড়ির উঠোনে বাঁশের সাথে গলায় দড়ি দিয়েছেন। এরপর শান্তিপুর থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। যদিও বৃদ্ধর মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া।







