জেলা

শান্তিপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের

নদিয়া: বোমা বাধতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়াপাড়া টেঙ্গরি ডাঙ্গা গ্রামে। মৃত যুবকের নাম সামিরুল শেখ বয়স ২১ বছর। পারিবারিক সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ বাড়ি থেকে মাছ ধরার নাম করে বেড়োয় সামিরুল। তার কিছু সময় বাদে বোমা ফাটার আওয়াজ পায় পরিবারের লোকজন। এরপরেই বাড়িতে খবর আসে বোমা ফেটে আহত হয়েছে সামিরুল। পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে নিয়ে শক্তিনগর জেলা হাসপাতালে এলে তার কিছু সময় বাদেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর জানানো হয় শান্তিপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সামিরুল প্রায়ই বোমা বাধতো বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে কোনও রাজনৈতিক দলের সাথে সামিরুল যুক্ত আছে কিনা সেই বিষয়টি অস্বীকার করেছে তার পরিবারের লোকজন।এই ঘটনায় আরও কোন আহত এবং কারা কারা যুক্ত ছিল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.