রাজ্য

আর জি কর কাণ্ডে বিদেশ থেকে সরব জয়শংকর, উগ্রে দিলেন ক্ষোভ

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে। দেশজুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি, আর এই ভয়াবহ ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সম্প্রতি জেনেভা সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি আর জি কর কাণ্ড নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “নারীদের ওপর অত্যাচার ও নিরাপত্তার অভাব একটি বড় সমস্যা, যা কেবল ভারতের নয়, অন্যান্য দেশেও বিদ্যমান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজে সমতা আনতে হবে। কোনও ভেদাভেদ থাকা উচিত নয়।” এই ভয়াবহ ঘটনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আমি আমার রাগ চেপে রাখতে পারছি না, এমন নির্মম ঘটনায় ক্ষোভ প্রকাশ করাই স্বাভাবিক।”

গত ৮ আগস্ট রাতে নাইট শিফটে থাকা অবস্থায় তরুণী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামক এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআইয়ের তদন্ত চলমান থাকলেও ন্যায়বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ তীব্র হচ্ছে।

জয়শংকরের এই বক্তব্যে নারীদের সুরক্ষার ইস্যু আরও তীব্রভাবে সামনে এসেছে। যা বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.