পুজোর আগেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য সু সংবাদ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকার সিদ্ধান্তে, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নির্দিষ্ট একটি ভাতা বাড়ানো হবে, যার ফলে প্রায় সাত হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ যোগ হতে পারে তাঁদের বেতনে। বিশেষত স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকরা এই সুবিধার আওতায় পরবেন।
পাশাপাশি অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা কাঠামোতে ধীরে ধীরে পরিবর্তিত হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে কোনও কর্মী যদি টানা ৫ বছর কাজ করে থাকেন, তাহলে তাঁর ন্যূনতম বেতন দাঁড়াবে প্রায় ২১,০০০। ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ২৬,০০০ টাকায় আর ১৫ বছর হলে প্রায় ৩২,০০০ টাকা। সর্বোচ্চ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হতে পারে ৩৯,০০০ পর্যন্ত। এই সিদ্ধান্ত চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের দাবিকে অনেকটাই মর্যাদা দেওয়া হবে বলে মত বিশেষজ্ঞদের। এতদিন পর্যন্ত রাজ্য সরকারি স্কুলে কর্মরত এই কম্পিউটার প্রশিক্ষকরা স্থায়ী শিক্ষকদের মতো SSC বা TET উত্তীর্ণ না হওয়ায় পেনশন কিংবা স্থায়ী বেতন কাঠামো থেকে বঞ্চিত ছিলেন।
তবে এই ঘোষণা এখনো পর্যন্ত শুধু প্রাথমিক পর্যায়ের পদক্ষেপ। আগামী দিনে আরও বড় আর্থিক প্যাকেজের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবান্ন সূত্রে জানা গেছে, অতি দ্রুত মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। পুজোর আগে এই ঘোষণা সরকারি কর্মীদের মুখে হাসি আরও চওড়া করবে বলে আশাবাদী প্রশাসনিক মহল।







