রাজ্য

বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সুর বদল হুমায়ুনের

বহুদিন ধরেই তৃণমূলের অন্দরে চলছে নবীন প্রবীণদ্বন্দ্ব। এমনকি অনেকেই আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে যাচ্ছে। জা নিয়ে দলের অন্ধরে তৈরি হয়েছে অস্বস্তি। তার মধ্যে বারংবার বিস্ফোরক মন্তব্য করেছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর ভোল বদল করলো বিধায়কের।

সম্প্রতি কসবার গুলি কান্ড নিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রিত্ব থেকে সরে গিয়ে সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন বিধায়ক। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির দেয় অন্যান্য নেতাদের উদ্দেশ্য। তারপরেই মঙ্গলবার নিজের ভুল স্বীকার করে নিলেন হুমায়ুন কবীর।

এপ্রসঙ্গে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, “আমি গত কয়েকদিন প্রকাশ্যে দলের সম্পর্কে যে সব কথা বলেছিলাম, তার অনেকটাই ভুল ছিল। সোমবারের বৈঠকে নেত্রী আমাকে গাইড করেছেন। এখন থেকে ওনার কথা শুনেই চলব! নেত্রী যে দলের শেষ কথা, তা নিয়ে আমি কোনওদিন প্রশ্ন তুলিনি। উনি আমার মাতৃসম। ওনার অভিজ্ঞতা নিয়ে কোনও দ্বিমত নেই।
আমি স্বীকার করেছি, যে আমার ভুল হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি। তবে আমার কিছু অনুযোগ ছিল, সেগুলির অনেকটাই উনি পূরণ করে দিয়েছেন!মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকেন। ওনার সঙ্গে আমরা জেলার বিধায়করা সবসময় দেখা করার সুযোগ পাই না। এনিয়ে আমি বলেছিলাম। উনি আমার কথার গুরত্ব বুঝে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন। ওই গ্রুপের মাধ্যমে এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারব। বিভিন্ন বিষয়ে ওনাকে ওয়াকিবহাল করতে পারব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.