রাজ্য

আলু ব্যবসায়ী সমিতির কর্মে ক্ষুব্ধ মন্ত্রী বেচারাম মান্না !

মন্ত্রী বেচারাম মান্না ক্ষুব্ধ আলু ব্যবসায়ীর আচরণে। তার অভিযোগ , বিজেপি রাজ্য সরকারকে অন্ধকারে রেখে , বাংলাদেশে আলু রপ্তানি করছে। তিনি বলেন , রাজ্যে ৬ লক্ষ ২ হাজার মেট্রিকটন আলু আছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার লোভে আলু বাইরে পাঠানোর চেষ্টা করছে।

বেচারাম মান্না বলেন , “মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথম সেপ্টেম্বর মাসে টাস্ক ফোর্সের বৈঠকে ছিলেন। পরপর চারটি টাস্ক ফোর্সের বৈঠক হয়েছে মুখ্যসচিবের নেতৃত্বে , সেখানে বারেবারেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির লোকেরা বলেছিলেন যে ২৬ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করবে , যেটা কলকাতার বাজারে ৩০ টাকা হবে এবং জেলা গুলোতে ২৮-২৯ টাকা থাকবে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। এমনকি আমরা বলেছিলাম যে ২৬ টাকায় যে কিনছে , তার রশিদ বা চালান আপনারা দেখান। আমরা সেই চালান নিয়ে কলকাতায় খুজরো ব্যবসাদের দেখিয়ে বলবো , কেন এতো টাকায় বিক্রি করছেন ! আপনারা তো এই দরে কিনেছেন , কিন্তু সেই চালানও দিতে পারেনি এবং আড়ত থেকে যারা পাইকারি রেটে কেনেন তাদের তালিকা এবং ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল , প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেটা দিতে পারেনি। রাজ্য সরকারকে কোনো সহযোগীতা করেনি , প্রতিশ্রুতি দিয়েও । উপরন্তু রাজ্য সরকারকে এই কর্ম বিরতি বা বন্ধের নামে বিপাকে ফেলতে চাইছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.